সন্তান মানুষ করা মানে শুধু পড়াশোনা শেখানো নয়—তার ভেতর ঈমান, আদব আর আল্লাহভীতি গড়ে দেওয়া ইসলামিক প্যারেন্টিং শুরু হয় নিজের আমল ঠিক করার মাধ্যমে, কারণ সন্তান আগে দেখে, পরে শেখে।
ঘরে সালাম, দুআ, কুরআন তিলাওয়াতের পরিবেশ সন্তানকে নরম ও শান্ত করে। ভুল করলে চিৎকার নয়—ধৈর্য ও হিকমাহ দিয়ে বোঝানো সুন্নাহর পথ।
সন্তানকে ছোটবেলা থেকেই “হালাল-হারাম” ধারণা শেখালে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। ভালো কাজে উৎসাহ দিন, তুচ্ছ বিষয়ে অপমান নয়—কারণ অপমান আত্মবিশ্বাস ভেঙে দেয়। প্রতিদিন ৫ মিনিট হলেও সন্তানের সাথে ইসলামের সুন্দর কথা বলুন—
আল্লাহকে ভালোবাসতে শিখান, শুধু ভয় দেখাবেন না। দুআ করুন, চেষ্টা করুন এবং তাওয়াক্কুল রাখুন—কারণ হেদায়াত আল্লাহর হাতে। আজ থেকেই একটা অভ্যাস করুন: পরিবারের সবাই মিলে দিনে একবার “একটি সুন্নাহ প্র্যাকটিস”। এই ছোট ছোট
আমলই সন্তানকে বড় হয়ে ভালো মানুষ বানায়।